অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার
অপহরণের তিন মাস পর শেরপুরের ঝিনাইগাতী থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার ধানশাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম।
এ সময় অপহরণকারী আবুল হাসেম ওরফে কালা নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নূরানী শ্রীবরদী উপজেলার চর হাবর গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে।
ওসি বলেন, গত ১৫ নভেম্বর সদর উপজেলার হেরুয়া নিজ পাড়া গ্রাম থেকে স্কুলে যাওয়ার পর বাড়ি ফেরেনি হেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী। গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতীর ধানশাইল গ্রাম থেকে উদ্ধার করা হয়।
