২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (২৭) বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুজ্জামান পলাশ।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০০৬ সালের ১ নভেম্বর রাতে মিজানুরের ঘর থেকে তার অন্তঃস্ত্ত্বা স্ত্রী গোলাপী খাতুনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন গোলাপীর বাবা আবু তালেব জামাতা মিজানুরকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

২০০৭ সালের ১০ এপ্রিল বদরগঞ্জ থানার তৎকালীন এসআই শচীন্দ্র নাথ দাস আসামি মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

রায় ঘোষণার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন।