চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ পুলিশ নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পুলিশ সদস্যকে ট্রাকের চাকায় পিষে পালিয়েছে এক চালক।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ট্রাফিক সার্জেন্ট আতাউর রহমান ও এসআই সাদেকুল ইসলাম।
আতাউরের বাড়ি জয়পুরহাটে; সাদেকুল দিনাজপুরের ফুলবাড়ির সন্তান।
“চালক সংকেত অমান্য করে ট্রাক নিয়ে পালাতে চাইলে আতাউর ও সাদেকুল মোটরসাইকেলে করে ধাওয়া করেন। তারা ট্রাকের সামনে গিয়ে পথ আটকাতে চাইলে চালক তাদের চাপা দিয়ে চলে যায় ।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
চালক ও ট্রাকটি আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।
