২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক ইউনিয়ন নেতাদের শ্রদ্ধা

বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

ও গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার বিকালে বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক ও ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহার নেতৃত্বে সমাধিসৌধে ফুল দেন তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোস্তফা হোসেন চৌধুরীও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনগুলোর নবনির্বাচিত নেতাদের গোপালগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

গোপালগঞ্জের সন্তান শাবান মাহমুদকে এলাকাবাসীর পক্ষ থেকেও আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হয়।