২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারে গ্রেপ্তার ২

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্দেশ পেয়ে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন উপজেলার পাখিওয়ালা গ্রামের আজিজুর রহমান হাবুল (৬৫) ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল মান্নান মনাই (৬৮)।

দুজনেই মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।

ওসি বলেন, ‘ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পাওয়ার পর মুছেগুল এলাকা থেকে হাবুল ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকা থেকে মনাইকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদের বিরুদ্ধে ১৯৭১ সালে ধর্ষণ, লুটপাট, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়াসহ পাকিস্তানি বাহিনীর পক্ষ অবলম্বন করে স্বাধীনতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।