২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও ভটভটির সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন ভটভটির দুই যাত্রী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

চিরিরবন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪৫) ভটভটি চালক। তার লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

আহত নওশাদ (৩০) ও রাজু (২২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসআই জাহাঙ্গীর বলেন, সকালে ঠাকুরগাঁওগামী ‘হানিফ এন্টারপ্রাইজের’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটির চালক নিহত হন।

এ সময় স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।