২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমাকান্দায় মুক্তিপণের দাবিতে শিশু ‘অপহরণ’

নেত্রকোণার  কলমাকান্দা উপজেলায় মুক্তিপণের দাবিতে শিশু অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 12:08 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

‘অপহৃত’ সামী (৭) বড়তলা গ্রামের আবুসাঈদ খানের ছেলে এবং বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সামী  রোববার স্কুলে গিয়ে আর ফিরে আসেনি।

“এরপর রাতে একটি চক্রটি মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত সামীর বাবা আবুসাঈদের কাছে ‘মোটা অঙ্কের’ মুক্তিপণ দাবি করলে তিনি থানায় জিডি করেন বলে ওসি জানান।”

‘তদন্তের স্বার্থে’ টাকার অঙ্ক প্রকাশ করেনি পুলিশ।

সামীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন।