২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আগুনে পুড়েছে বিহারি কলোনির ৪০টি ঘর

খুলনা মহানগরীর খালিশপুর বিহারি ক্যাম্পে আগুন লেগে ৪০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এস এম কামরুজ্জামান বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে স্থানীয় কোহিনুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কামরুজ্জামান বলেন, “দুপুরে বিহারি ক্যাম্পের একটি ঘরে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দ্রুত বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।

“আগুনে বিহারিদের ১ নম্বর খেমামের ৪০টি ঘর পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. লিয়াকত আলী জানান, বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে মরিয়ম নামের এক নারী সামান্য আহত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।