২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 03:04 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

এছাড়া কামারখন্দে ট্রেনে কাটা পড়া মারা গেছেন অজ্ঞাত আরেক নারী।

সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সদর থানা ও রেলওয়ে পুলিশ জানিয়েছে।   

সদর থানার এসআই আব্দুল বারিক জানান, সকালে কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাতি গ্রামে হবি শেখের বাড়ি থেকে তার মেয়ে হালিমা খাতুনের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

“সম্ভবত রাতের কোনো সময় নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে হালিমা আত্মহত্যা করেন।”

স্বজনরা জানিয়েছেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন হালিমা। 

এদিকে সকালে কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেললাইন থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছেন সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই ইলিয়াস কবির।

“নিহত নারীর পরনে সবুজ রংয়ের কামিজ ও খয়েরি সালোয়ার ছিল,” বলেন এই পুলিশ সদস্য।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।