খুলনায় খালিশপুরে বিহারি কলোনিতে আগুন
খুলনার খালিশপুরে বিহারি কলোনিতে আগুন লেগেছে।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে খালিশপুরের কোহিনুর মোড়সংলগ্ন কলোনিতে অগ্নিকাণ্ড শুরু হয় বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এএসএম কামরুজ্জামান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগুন নেভাতে টুটপাড়া ও বয়রা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।”
কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
