২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথাভাঙ্গা বিলে কিশোরের দ্বিখণ্ডিত লাশ

খুলনার মাথাভাঙ্গা বিল থেকে পুলিশ এক কিশোরের দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:33 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

রোববার সন্ধ্যায় মাথাভাঙ্গা বিল থেকে শহীদুল ইসলামের (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন।

শহীদুল বটিয়াঘাটা উপজেলার শান্তিনগর গ্রামের ট্রাকচালক মনির খানের ছেলে এবং খুলনা নগরীর জোড়াগেটের একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক ছিল।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই বিলে ঘাস কাটতে গিয়ে এলাকার কয়েকজন লোক দ্বিখণ্ডিত লাশ দেখতে পায়।

“পুলিশ লাশ উদ্ধারের পর তার বাবা মনির থানায় এসে শনাক্ত করেন।”

প্রতিবেশীর সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকবে বলে পুলিশ ধারণা করছে।

এ ঘটনায় নিহত শহীদুলের বাবা মনির খান ১৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন বলে ওসি জানান।