২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকে পাশ ৭৫ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৪ সালের বিএ ও বিএসএস চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম সিকদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ বছর পাশের হার ৭৫ দশমিক ৬ শতাংশ।

পরীক্ষায় ৪৬ হাজার ৫৯৫ শিক্ষার্থী অংশ নিয়ে ৩৪ হাজার ৯৭৪ জন উত্তীর্ণ হন বলেও তিনি জানান।

উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫ জন; পাশের হার ৭৩ দশমিক ১৫ শতাংশ। নারী শিক্ষার্থী ১৭ হাজার ১২৯ জন; পাশের হার ৭৭ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফল http://bou.ac.bd এবং সেমিস্টারভিত্তিক ফল http://     exam.bou.edu.bd-এ পাওয়া যাবে।

SMS-এর মাধ্যমে চূড়ান্ত ফল পেতে হলে bou<space>student ID (স্পেস ছাড়া) লিখে বাংলালিংকে ২৭০০ নম্বরে এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।