২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জীবনানন্দ উৎসব শুরু

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বরিশালে শুরু হয়েছে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে জীবননান্দ দাশের কাব্যে দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ, তার কবিতাভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, কবি আলাপন, জীবনানন্দ পদক প্রদান, সংগীত ও নৃত্যানুষ্ঠান।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৯টি স্টল রয়েছে। উৎসব উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।