২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘের্ষ এক ভ্যানযাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 02:53 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

নিহত ফল ব্যবসায়ী পুলিন ব্যাপারি ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা।

শরণখোলা থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে পুলিন ব্যাপারি ভ্যানে করে শরণখোলা শহর থেকে তাফালবাড়ি যাচ্ছিলেন।

“রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলার মৌলভী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”

এ সময় ভ্যানচালক জামাল (৫০) ও মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫) আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান এসআই।