২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির সেই ৩ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার ঘটনায় তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার কেন্দ্রীয় সংসদের এক সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ৩০ অগাস্ট উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সরকার সমর্থক শিক্ষকদের একাংশের উপর হামলা করে বিশ্বদ্যিালয়ের একদল ছাত্র।

ওই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে ব্যাপক সমালোচনা হয়।

এরপর ১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ , সহসভাপতি অঞ্জন রায় ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে সাময়িক বহিষ্কারারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।