কারখানায় বিক্ষোভ: প্রাণের মামলা, গ্রেপ্তার ৫
নাটোরের প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় বিক্ষোভের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মামলায় ২৪ জনের নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত আরও অনেকে ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সজল হোসেন (২৫), আল আমিন (৩২), নজু ড্রাইভার (৩৪), আবু রাহান (৩২) ও রফিকুল ইসলাম (৩৬)।
গত বুধবার রাতে প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ভাঙচুর ও লুটপাটও করে।
