২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন শিক্ষার্থীকে পিটিয়ে জখম

সাভারে তিন স্কুলছাত্রকে লাঠিপেটা করে জখম করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 11:34 AM

Updated : 12 Apr 2022, 01:30 AM

বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার পরিদর্শক আবু সাঈদ আল মামুন জানান।

আহতরা হলো- স্থানীয় শুকুরজান জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাগর, রাকিব ও দশম শ্রেণির শিক্ষার্থী আলামিন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা পুলিশের।

পরিদর্শক আবু সাঈদ বলেন, রাতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার ভেতর দিয়ে বাড়ি ফিরছিল ছাত্ররা। এ সময় দুর্বৃত্তরা তাদের হাতে-পায়ে লাঠিপেটা করে পালিয়ে যায়।পরে এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।