২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন রাবির শিক্ষক মাফরুহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক মাফরুহা হোসেন সেঁজুতি আর নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 11:58 AM

বিভাগের সভাপতি অসিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেঁজুতি পাঁচ-ছয় বছর ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হতে থাকলে তার পরিবার গত ২১ ফেব্রুয়ারি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালে ভর্তির পর থেকেই সেঁজুতিকে আইসিইউতে রাখা হয়েছিল। অবশেষে বুধবার রাত ১০টা ৫১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেঁজুতি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত কণ্ঠসঙ্গীতশিল্পী। তিনি ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. মিউজ ও ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সেজুঁতির বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপাজেলার তেলিহার গ্রামের মরহুম অধ্যাপক আলতাফ হোসেনের মেয়ে। তিনি স্বামী ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।