২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ট্রলারডুবি: নিহতদের দাফন সিরাজগঞ্জে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে নিহত সিরাজগঞ্জের ছয় শ্রমিকের লাশ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

ধলেশ্বরীতে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর ৪ লাশ উদ্ধার

বৃহস্পতিবার তাদের লাশ এলাকায় পৌঁছালে উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতরাব আলী, উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হামিদ ও বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাত্তার আকন্দ উপস্থিত থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেন।

নিহতরা হলেন উধুনিয়া ইউনিয়নের গাবেশ্বর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নেজাব উদ্দিন (৩২) ও সেজাব উদ্দিন (৩৬), শহিদ মিয়ার ছেলে শরিফুল ইসলাম (১৮), আজিজল প্রামাণিকের ছেলে শাহিন আলম (৩০), ফাজিলনগর গ্রামের চয়নদী শেখের ছেলে মোতালেব হোসেন এবং বাঙ্গালা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সুজন (৩০)।

নিহতদের লাশ দুপুরে জানাজা শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান উধুনিয়া ইউনিয়ন পরিষদ ও বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিহত হন এই শ্রমিকরা।

নারায়গঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে লাশ পরিবহন ও সৎকারের জন্য ২০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে।