হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে বাস ও অটোরিকশার রিকশার সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বানিয়াচং উপজেলার রত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী।
নিহতরা হলেন উপজেলার কুতুবখানী গ্রামের বাসিন্দা রেখা আক্তার (৩০) ও জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জয়নাল আবেদীন ফারুক (৫৫)। রেখা বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি অমূল্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিল।পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রেখা ও জয়নাল নিহত হন।
