২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ‘আলীম জুট মিল’ ব্যক্তি মালিকানায় হস্তান্তর চেষ্টার প্রতিবাদ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 08:27 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

মিলের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবদুর রশিদ বলেন, বিশাল অংকের লোকসান দেখিয়ে ২০১৫ সালের ২ মে আলীম জুট মিল বন্ধ ঘোষণা করা হয়।

“শ্রমিকদের বেতন-ভাতা বাবদ প্রায় সাত কোটি টাকা বয়েকা রয়েছে। এছাড়া সম্প্রতি মিলটি বেসরকারি পর্যায়ে হস্তান্তরের চেষ্টা চলছে।”

এর প্রতিবাদে শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করে বলে জানান তিনি।

খানজাহান আলী থানার ওসি মো. আখতার হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।