২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটোয়ারিতে মন্দির ভাঙচুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিতকে গলা কেটে হত্যার দুদিন পর আটোয়ারি উপজেলায় একটি মন্দিরের গম্বুজ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

উপজেলার মলানি গ্রামে ‘হরি মন্দিরে’ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে আটোয়ারি থানার ওসি শাহ আলম জানান।

ছোট দ্বিতল মন্দিরটির উপরে একটি বড় গম্বুজ রয়েছে। এছাড়া উপর ও নিচের দুই সানশেডে চারটি করে আরও আটটি গম্বুজ রয়েছে।

সানশেডের একটি গম্বুজ দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় মামলা হয়নি বা কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি শাহ আলম।

বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি হিরেন্দ্রনাথ বর্মণ বলেন, “সকালে গম্বুজ ভাঙ্গা দেখতে পায় স্থানীয়রা। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

গত রোববার জেলার দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।