২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পথচারী গুলিবিদ্ধ, ব্যবসায়ী নেতা আটক

মুন্সীগঞ্জে এক ব্যবসায়ী নেতার ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পথচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 12:33 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

শহরের মানিকপুরে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই মো. হারুন জানিয়েছেন।

ঘটনার পরপরই মো. এলান (৪৫) নামের ওই ব্যবসায়ী নেতাকে একটি পিস্তলসহ আটক করা হয় বলে জানান তিনি।

এলান শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

পায়ে গুলিবিদ্ধ পথচারী বছির মিয়াকে (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই হারুন বলেন, “সকালে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন এলান।

“ওই ব্যবসায়ী চাঁদা দিতে রাজি না হলে এলান তাকে লক্ষ্য করে পিস্তলের গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাছে দাঁড়িয়ে থাকা বছিরের পায়ে লাগে।”