ঝিনাইদহে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ
ঝিনাইদহের কালিগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি রাস্তার পাশে ওই লাশ পাওয়া যায় বলে কালিগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান।
পুলিশ বলেছে, আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট ছিল। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।
ওসি আনোয়ার বলেন, গ্রামের রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে সকাল ৮টার দিকে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কী কারণে, কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তা জানাতে পারেনি তিনি।
