১৪ দিন ধরে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়
নারায়ণগঞ্জে ১৪ দিন ধরে নিখোঁজ এক শিশুর লাশ পঞ্চবটির বিসিক শিল্পনগরীর একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত মাইরুনের বাবা বাবা লুৎফর রহমান বিসিকের ‘নিট কমপ্লেক্স’ নামের একটি পোশাক কারখানার নৈশপ্রহরী। মা আসমা বেগম ‘জয়ার্প’ নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিক।
লুৎফর পরিবার নিয়ে ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি মেয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
“মেয়ের নিখোঁজ হওয়ার খবর লিফলেট করে বিভিন্ন স্থানে সাঁটানোও হয়েছিল।”
রাতে খবর পেয়ে ওই ডোবার কাছে গিয়ে মেয়ের গায়ের কাপড় দেখে লুৎফরই লাশ শনাক্ত করেন।
ময়না তদন্তের জন্য মাইরুনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
