২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ককটেলসহ নওগাঁয় ৫ জন আটক

নওগাঁর পত্নীতলায় ১০টি ককটেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 12:21 AM

Updated : 20 Aug 2022, 11:56 AM

সোমবার সন্ধ্যায় কাঞ্চনদিঘি গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান পত্মীতলা থানার ওসি আজিম উদ্দীন।

আটককৃতরা হলেন পত্মীতলা উপজেলার নান্দাশ গ্রামের মোতারফ হোসেনের ছেলে সুমন হোসেন (১৮), নাদোর গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (১৯), বহবরপুর গ্রামের উদয় চন্দ্র হালদারের ছেলে উৎপল কুমার হালদার (১৯) হরিরামপুর গ্রামের নবির রহমানের ছেলে মাহবুব আলম (১৭) এবং ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের ইসতাজুল ইসলামের ছেলে সাজিদ হাসান (১৭)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে ওই যুবকরা ককটেলসহ এলাকার একটি বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে যান।

“সন্ধ্যায় ১০টি তাজা ককটেলসহ তাদের আটক করা হয়।”

আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।