পদক পেল ১৯ মেধাবী শিক্ষার্থী
নেত্রকোণার কেন্দুয়ায় সংবাদিকদের কৃতি সন্তানদের পদক দিয়েছে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব।
সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেসব সংবাদকর্মী নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাসিন্দা তাদের সন্তানদের এ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ১৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন।
সাংসদ ইফতিকার উদ্দিন ব্যক্তিগত তহবিল থেকে পদকপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেওয়ারও ঘোষণা দেন।
এছাড়া উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের তিনি প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এজন্য তিনি সাংবাদিকদেরকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের তালিকা দিতে বলেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভুইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
