লোকালয়ে নিঃসঙ্গ হনুমান
সিরাজগঞ্জের লোকালয়ে একটি হনুমান একাকী ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত তিন দিন আগে খামার উল্লাপাড়ায় প্রথম লোকনজরে আসে। ট্রেন বা অন্য কোনো বাহনের ছাদে করে এ এলাকায় এসে পড়েছে বলে শাহজাদপুরের পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস ধারণা করছেন।
