টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকালে টেকনাফ পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
আটক ওই ব্যক্তির নাম জানাতে পারেনি বিজিবি।
আবুজার আল জাহিদ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নাফ নদীর মোহনা দিয়ে এক যুবককে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য সংকেত দেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
