২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ব্যবসায়ীদের ধর্মঘটে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ট্রাক-লরি পার্কিংয়ের ভাড়া বাড়ানোর প্রতিবাদে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা লাগাতার ধর্মঘটে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 03:13 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বেনাপোলের কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা হাসাবুলি ইসলাম মঙ্গলবার সকালে জানান, ধর্মঘটের কারণে কোনো ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোলে আসেনি।

“শুধু পণ্য খালাসের পর খালি ট্রাক ভারতে ফিরে যাচ্ছে।”

সকাল থেকে সীমান্তের দুই পাশে কয়েক’শ ট্রাক ও লরি আটকে আছে বলে পেট্রাপোলের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন।

পার্কিং চার্জ বাড়ানোর প্রতিবাদে শনিবারও কিছুক্ষণ আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল জানিয়ে কার্ত্তিক বলেন, “তখন বন্দর কর্তৃপক্ষ দুই দিনের সময় নিয়েছিল। কিন্তু সন্তোষজনক সমাধান না হওয়ায় সোমবার দুপুর থেকে লাগাতার ধর্মঘট ডাকা হয়েছে।”

শুক্রবার পরীক্ষামূলকভাবে ‘ইনটিগ্রেটেড চেকপোস্ট’ চালুর পর পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের প্রতিদিনের পার্কিং চার্জ ৮০ রুপি থেকে বাড়িয়ে ২৭০ আর ১৬ চাকার লরির চার্জ ১২০ রুপি থেকে বাড়িয়ে ৫৬০ রূপি করা হয়। 

ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।