২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে নৌকা থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নদী পথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার সকালে ওমরখাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নদী পথে আসছে, গোপন তথ্য পেয়ে ওমরখালের কিনারায় অবস্থান নেয় বিজিবির একটি দল।

“এ সময় একটি নৌকা থামানোর সংকেত দেওয়া হলে নৌ যানটি ফেলে নাফ নদীর শুন্য রেখা অতিক্রম করে পাচারকারীরা সাঁতরে মিয়ানমারের দিক পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিনের একটি প্যাকেটে মোড়ানো ৪২ হাজার ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার নেশার বড়িগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ২৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।