২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস- ট্রাক সংঘর্ষে নিহত ২

যশোর সদরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 09:44 AM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলায় এ দুর্ঘটনা ঘটে বলে খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান জানান।

নিহতরা হলেন- সালমা সুলতানা শেলী (৩২) ও প্রকাশ চন্দ্র মজুমদার (৪৮)। তাদের বাড়ি চট্টগ্রামে ।

আহদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদের মধ্যে বাসের সুপারভাইজার মোমিনুল ইসলাম, ঢাকার আনোয়ার হোসেন (৩৮), চট্টগ্রামের রাউজানের জুলফিকার আলী (৬৮), তার মেয়ে শামিমা সুলতানা (২১), সুবীর চৌধুরী (৩০), শামিমা সুলতানা (৩২), জোহরা (৩৫), রীণা (৩০) ও জয়শ্রীর (৩৫) নাম জানা গেছে।

এসআই মাসুদুর বলেন, ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে লেবুতলায় ‘গ্রীণ লাইন’ পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হতাহতদের বেশিরভাগই ভারতগামী যাত্রী বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।