চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের দেবিপুর এলাকায় তার লাশ পাওয়া যায়।
নিহত গোলাম রাব্বী (১৭) উপজেলার দেবিপুরের আরিফ মিয়ার ছেলে। সে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
“পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার স্থানীয় লোকজন একটি আলু ক্ষেতে লাশ দেখে পুলিশকে জানায়।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাব্বীর বড় ভাই সোহেল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
ওসি বলেন, পুলিশ ধারণা করছে, স্কুলছাত্র গোলাম রাব্বীকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।
