২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হাজতির মৃত্যু

‘কিডনির জটিলতায়’ অসুস্থ হয়ে শেরপুর কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 11:05 AM

Updated : 20 Aug 2022, 11:51 AM

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে জুয়েল মিয়া (৩০) নামের ওই যুবক মারা যান।  

তিনি শেরপুর শহরের নবীনগর মহল্লার নুরুল মিয়ার ছেলে। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে পেট ফোলা অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়।

“কিডনি বিকল হয়ে পড়ার কারণে প্রস্রাব আটকে তার মৃত্যু হয়েছে।”

জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, মাদক মামলার আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি জুয়েল মিয়াকে কারাগারে আনা হয়।

রোববার সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, ওই হাজতি অসুস্থতার কারণে মারা গেছেন বলে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন।