জামালপুর শহর যুবলীগ সভাপতিকে অব্যাহতি, কার্যক্রম স্থগিত
আওয়ামী লীগ নেতাকে মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসঙ্গে শহর যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার জেলা যুবলীগ এ সিদ্ধান্ত নেয় বলে জানান জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর শাহরিয়ার উজ্জ্বল জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় শনিবার জেলা যুবলীগ তাকে শহর যুবলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি এবং একইসঙ্গে শহর যুবলীগের কার্যক্রম স্থগিত করেছে।
