২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেও শিশুটির স্বজনের খোঁজ মেলেনি

গোপালগঞ্জ শহরে উদ্ধার করা ‘মানসিক প্রতিবন্ধী’ এক শিশুর পরিবারের খোঁজ পাওয়া যায়নি তিন দিনেও।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

গত বুধবার শহরের পুলিশ লাইন্স বাসস্ট্যান্ড এলাকা থেকে বায়োজিদ (১০) নামের শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা।

তিনি বলেন, “শিশুটি মানসিক প্রতিবন্ধী। সে তার বাবার নাম মনোয়ার হোসেন বললেও বাড়ির ঠিকানা বলতে না পারায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।”

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার পুলিশ লাইন্স এলাকার বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর থেকে সে গোপালগঞ্জ সদর থানায় রয়েছে।