২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি পারাপার বন্ধ

ঘন কুয়াশার কারণে বাংলাদেশের প্রধান দুটি নৌপথে ফেরি পারাপার বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 07:47 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“কুয়াশার কারণে বয়াবাতি দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পারাপার বন্ধ রাখা হয়েছে।”

যাত্রীভরতি যানবাহনসহ পাঁচটি ফেরি মাঝপদ্মায় আটকে আছে। দৌলতদিয়া ঘাটে যানবাহন লম্বা সারি রয়েছে বলে শফিকুল জানান।

একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দিতেও সকাল ৬টা থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক খালিদ হোসেন জানান। 

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।