কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
বুধবার উপজেলার হারবাং এবং ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান।
নিহতরা হলেন মহেশখালীর কালারমারছড়া এলাকার উলা মিয়ার ছেলে আব্দুর রশিদ (৪০) এবং চকরিয়ার লক্ষ্যারচর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জাফর আলম (৪০)।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ফাঁসিয়াখালী এলাকায় চট্টগ্রামগামী বাসের ধাক্কায়ই মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদের মৃত্যু হয়। আহত হয় তার সঙ্গে থাকা আরেকজন।
আর হারবাং এলাকায় চট্টগ্রামগামী বাসের সঙ্গে ভটভটির চালক জাফর নিহত ও অন্তত পাঁচজন আহত হন।
