কিশোরগঞ্জে ১৪৮ কেজি গাঁজাসহ আটক ১
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে মাদক বিক্রেতা বলে দাবি করেছে র্যাব।
জেলা শহরের নগুয়া এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসআই মাসুদ আহমেদ জানান।
এসআই মাসুদ বলেন, গোপন সংবাদ পেয়ে নগুয়ার সরকারি শিশু সদনের সামনে থেকে একটি মাইক্রোবাসে ১৪৮ কেজি গাঁজাসহ ‘মাদক বিক্রেতা’ প্রদীপকে আটক করা হয়।
পরে তিনি নিজেই বাদী হয়ে মাদক আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান মাসুদ।
