২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্লীলতাহানির চেষ্টা’, দিনাজপুরে এনজিওকর্মীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরের কাহারোল উপজেলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক এক এনজিওকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কাহারোল থানায় মামলা করেন বলে জানান থানার এএসআই তাজিরুল ইসলাম জানিয়েছেন।

আটক আহসান হাবিব (২৬) বেসরকইর উন্নয়ন সংস্থা ‘গ্রাম বিকাশ কেন্দ্র’ এর মাঠকর্মী। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

এএসআই তাজিরুল বলেন, স্থানীয় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার বিকালে এলাকাবাসী আহসানকে আটক করে পুলিশ দেয়।

কাহারোলের সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে ওই স্কুলছাত্রীর বাড়িতে যান এনজিওকর্মী আহসান। এ সময় ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি।

মেয়েটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে এলাকাবাসী বিকালে আহসানকে আটক করে বলে জানান এএসআই তাজিরুল।