২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের চেষ্টা, এনজিওকর্মী আটক

দিনাজপুরের কাহারোল উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 12:02 AM

Updated : 20 Aug 2022, 11:50 AM

মঙ্গলবার বিকেলে আহসান হাবিবকে (২৬) আটক করা হয় বলে জানান কাহারোল থানার এসআই তাজিরুল ইসলাম।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে আহসান একটি বাড়িতে ঋণের কিস্তি আদায় করতে যান। তখন চতুর্থ শ্রেণির এক ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।

আহসান তাকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এ সময় আহসান পালিয়ে গেলেও বিকেলে ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

আহসান রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে এবং গ্রাম বিকাশ কেন্দ্র নামে একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী।