২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তিচ্ছুদের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সের শেষবর্ষে ভর্তিচ্ছুদের মেধাতালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 10:53 AM

Updated : 20 Aug 2022, 11:49 AM

বিষয়গুলো হলো বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এলএলবি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব বিষয়ে ভর্তির ফল এসএমএসের মাধ্যমে মঙ্গলবার বিকাল ৪টা থেকে জানা যাবে।

ফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>atpm<space>roll no লিখে ১৬২২২ নম্বরে send করতে হবে।

এছাড়া রাত ৯টা থেকে www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকেও জানা যাবে।