বঙ্গবন্ধু ইকো পার্কে ফের অগ্নিকাণ্ড
চার সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ‘বঙ্গবন্ধু ইকো পার্কে’ আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পার্কের উত্তর অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি ম্যানেজার হেলাল উদ্দিন জানান, আগুনে প্রায় এক একর এলাকার কুল গাছের বাগান ও শন পুড়ে গেছে।
এর আগে গত ৮ জানুয়ারি পার্কের একই অংশে আগুন লেগে প্রায় ৫ একর এলাকার পেয়ারা বাগান ও শন পুড়ে গিয়েছিল।
হেলাল উদ্দিন আরও জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও সিকিউরিটি স্টাফদের চেষ্টায় বেলা ৩টার দিকে আগুন নিয়ন্তণে আসে।
পার্কে আসা দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
