কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরের মধুখালী উপজেলায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজা পাওয়া কলিন্স শেখ (২৪) রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন।
জজ কোর্টের পিপি খসরুজ্জামান দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের জানুয়ারিতে এক কিশোরীকে ধর্ষণ করার পর মোবাইল ফোনসেটে অশালীন ছবি তুলে রাখে কলিন্স শেখ।
এ ব্যাপারে ওই কিশোরী মধুখালী থানায় মামলা করলে পুলিশ কলিন্সকে গ্রেপ্তার করে। রায় ঘোষণার সময় কলিন্স আদালতে ছিলেন।
