সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার
নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার কানাইলাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।
গ্রেপ্তার সাব্বির হোসেন ওরফে রেদওয়ান সাব্বির শহর যুবলীগের সদস্য। তিনি কানাইখালি মহল্লার সোনা মিয়ার ছেলে।
ওসি মিজানুর বলেন, মঙ্গলবার রাতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের বাসায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই আলী সরকার বাদী হয়ে সাব্বিরের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আট জনকে আসামি করে মামলা করেন।
পরে বুধবার ভোরে কানাইখালি এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
