২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের সাবেক সহকারী কোচ রতন নেই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ মুক্তিযোদ্ধা আব্দুল হাদী রতন মারা গেছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছে।

আব্দুল হাদী রতন (৬১) জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ ছাড়াও অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচও ছিলেন।

আব্দুল হাদী রতনের ছাত্র ক্রিকেট কোচ তাজবীর হোসেন সুমন জানান, মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

“রতনের মরদেহ ঢাকায় কয়েকটি জানাজা শেষে বৃহস্পতিবার গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।”

সুমন জানান, রতন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। গত বছর কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালে মিরপুরের ন্যাশনাল কিডনি হাসপাতালে ভর্তি হন সাবেক এ বাঁহাতি স্পিনার।

আব্দুল হাদীর জম্ম কাউখালীর কেউন্দিয়া এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে।

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে রূপালী ব্যাংক দলে নিয়মিত খেলেছেন আব্দুল হাদী। সাধারণ বীমায় খেলোয়াড়ি জীবন শেষ করেন। সাধারণ বীমায় খেলোয়াড়, অধিনায়ক ও কোচ-এ তিনটি দায়িত্বই পালন করেন হাদী। এরপর  মোহামডোন কোচের দায়িত্বও পালন করছেন তিনি।

১৯৯৫-২০০০ সালে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ এবং ১৯৯৯ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।