লালমনিরহাটে বিএসএফের গুলিতে কৃষক আহত
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে কুমারখোড়ায় সীমান্তে এ ঘটনা ঘটে বলে দইখাওয়া বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শংকর চন্দ্র দেব জানান।
ফাইল ছবি
শংকর চন্দ্র দেব বলেন, সকালে ৯০২ নম্বর মেইন পিলারের কাছে থাকা বাংলাদেশি জমিতে চাষাবাদ করতে যান জহরুল। এক পর্যায়ে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি জানিয়েছেন।
