সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।
দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ডিউটি অফিসার আবু আব্দুল্লাহ জানান, কুয়াশা কমে এলে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু করেন তারা।
ফাইল ফটো
এ নৌপথে চলাচল স্বাভাবিক হলেও দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে আব্দুল্লাহ জানান।
শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।
