২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 07:56 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ডিউটি অফিসার আবু আব্দুল্লাহ জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে বুধবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“কুয়াশার কারণে বয়াবাতি দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পারাপার বন্ধ রাখা হয়েছে।”

মাঝপদ্মায় কোন ফেরি আটকে নেই।ঘাটেও যানবাহনের তেমন চাপ নেই বলে আব্দুল্লাহ জানান।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।