চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তের পিটুনিতে আহত হওয়ার একদিন পর এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয় বলে সদর থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
মৃত আব্দুল হান্নান (৩৫) শহরের হকপাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি পুরাতন আসবাবপত্রের ব্যবসা করতেন।
“রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্য হয়।”
কী কারণে তার উপর হামলা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
